শত্রু কাটাকুটি দিয়ে নৃসংসভাবে যেভাবে আমার প্রতি বছর শুরু হয়... || Ankon Dey Animesh
শত্রুকাটা ব্যাপারটা কি শুধু আমার ঘরে হয় নাকি বাঙালি অনেক ঘরেই হয়, আমি তা ঠিক জানি না। তবে ১৪ এপ্রিল আসলেই সকালে উঠেই আমি মা কে প্রথম যেটা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে শত্রু কবে কাটব? এত নৃসংসভাবে বছর শুরু করি বলে মনে হচ্ছে আমরা খুব হিংস্র? একদম তার উলটো। আমরা শত্রু হিসেবে কাটি কচুর ডগা। বিন্দুমাত্র রক্তপাত হওয়া দূরের কথা, পানি পাত ও হয় না। প্রথমে খই এর ছোট ছোট গুড়ো বা ছাতু ছড়িয়ে দিই মাটিতে, এরপর সেখানে আমরা সবাই দা ভিঞ্চি হয়ে যাই, নিজেদের শত্রুর ছবি আঁকি। নাহ দা ভিঞ্চি ঠিক নয়, বরং পাবলো পিকাসো। ২/৩ বছরের বাচ্চাও সম্ভবত এর থেকে ভালো মানুষ আঁকে। জীবনে তেমন কোনো শত্রু না থাকায় কারো চেহারা কল্পনা করে আঁকি না, তাই যে মানুষের ছবি আঁকি সেটা মানুষ নাকি দু পেয়ে এলিয়েন, সেটা একটা ডিবেটেবল ব্যাপার। এরপর আমরা একে একে শত্রুর হাত, পা, বুক, গলা, এবং শেষে মাথা কাটি সেই ছবিতে। এবং সাথে একটা কচুর ডগাকে কাটতে থাকি। সব থেকে কষ্ট তখন লাগে যখন বোনদেরকে জিজ্ঞেস করি কাকে কাটলি আর ওরা উত্তর দেয় "তোমাকে, অবশ্যই!" শত্রু কাটা ব্যাপারটাতে ৩ জন দরকার পড়ে।। প্রথম জনের কাজ কমেন্ট্রি করা, বিপিএল এর কমেন্ট্রি থে...